কর্তব্য বোঝ?
গলিত লাশে ডোমের দৃষ্টিপাত;
পঁচে যাওয়া,
লার্ভার বংশবৃদ্ধি-
প্রকৃতির কর্তব্য।
বছর ঘুরতেই -
বার্ষিকী পালন,
কর্তব্য
কর্তব্যভার,
কর্তব্যসাধন।
জন্ম?
তাও কর্তব্যই ছিলো!
কর্তব্য বোঝ?
গলিত লাশে ডোমের দৃষ্টিপাত;
পঁচে যাওয়া,
লার্ভার বংশবৃদ্ধি-
প্রকৃতির কর্তব্য।
বছর ঘুরতেই -
বার্ষিকী পালন,
কর্তব্য
কর্তব্যভার,
কর্তব্যসাধন।
জন্ম?
তাও কর্তব্যই ছিলো!
স্বৈরাচারী টেবিলে সাম্যবাদী ছালুন,
নকশাল প্রেমিকের জন্মদেয়।
টকেগিয়ে পচনধরায় -
উর্বর মস্তকে!
যখন লাঠি লজেন্স কিনার কথা ছিলো,
কিনতাম না!
ব্যাটারির খেলনাপাতি নিয়ে মেতে
থাকার কথা ছিলো,মাততাম না!
তখন,গুলাই হাতে দৌড়াইছি-
আন্টিশ খেলছি।
আর এখন?
মানুষ কিনবো কেনো!
হবে?হলে হও।
বিকিকিনির হিশেব বুঝি না,
হলে হও,হবে?
দোষসব সেই হারামজাদা শালিকের,গ্রামিক
শালুকের।
হইয়ো না,তুমি হবার নও।
আরে উজবুক,
শেওড়াতলে যাসনে,
পুড়ে যাবি।
আসমানে সংস্কার কাজ চলছে -
পথধরে চলে যাবি সোজা,
উদাস থাকিস না।
প্রবর্তক বিদায়,
গেলাম গা....
লার্ভা জন্মসূত্রে মাছি সন্তান,
আমার গলিত অবস্থা,
আশাজাগানিয়া খাদ্যদ্রব্য।
অনুকূল পরিবেশ তার,
আমার নিথর বক্ষদেশ !
তৃতীয় বিশ্বযুদ্ধের দূষিত বায়ু বাতাসসমেত কুত্তামরা গন্ধ ছড়ালো ,
তুমি বল্লে ,
পারফিউমের বাস ভাল্লাগেনা।
দোষ সুগন্ধির না,
দোষ কুত্তার - অকালে পচেঁ গেছে!